West Bengal Election Results 2026 LIVE: ১০০ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ৯১টি আসনে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফল আজ প্রকাশিত হচ্ছে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন—এই বড় প্রশ্নের উত্তর দিচ্ছেন বাংলার মানুষ। দুই দফায় ভোটের পর আজ ২৯৩টি আসনের গণনা চলছে, যেখানে ম্যাজিক সংখ্যা ১৪৭। নজরকাড়া লড়াই কলকাতার ভবানীপুর কেন্দ্রে।
লিখেছেন
Priya Jana

Bengal Assembly Election Results 2026 Live Updates: আজ বড়দিন! বাংলার মানুষ আজ রায় দিচ্ছেন। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, ২০১১ সালের মতোই এই প্রশ্ন ২০২৬ সালেও। কারণ, বিজেপি পরিবর্তনের ডাক দিয়েই বাংলার বিধানসভা নির্বাচনে লড়েছে। ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত ১৫ মার্চ। তার পর গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দিন ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। আজ অর্থাত্ সোমবার সেই পরীক্ষার ফলপ্রকাশ। বাংলার মানুষ শেষবার পরিবর্তন দেখেছিল ২০১১ সালে। যদিও প্রত্যাবর্তনেই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ফের ভোট হবে ২১ মে। রিগিং, ছাপ্পার অভিযোগে ভোট বাতিল হয়ে গিয়েছে। আজ জিততে ম্যাজিক ফিগার হল ১৪৭। এবারের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র কলকাতার ভবানীপুর। এই কেন্দ্রে লড়ছেন মমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। ভোট এপ্রিলে হলেও গত নভেম্বর থেকেই এসআইআর-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোট শুরু হয়ে গিয়েছিল। বহু বছর পরে বাংলায় এবারে দু দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ গণনা তামিলনাড়ু, পুদুচেরি, অসম ও কেরলেও। অর্থাত্ মোট ৫ রাজ্যের ভোট ফলপ্রকাশ। পশ্চিমবঙ্গের ভোট গণনার প্রতি মুহূর্তের আপডেট পান এই লাইভ ব্লগে
Keep reading
More in বঙ্গ নির্বাচন
বঙ্গ নির্বাচন
পুরভোটেও SIR-এর গেরো! নাম ‘বিবেচনাধীন’ তালিকায় থাকলে ভোট দিতে পারবেন? জেনে নিন এখনই
বিধানসভা ভোটের পর এবার রাজ্যের পুরভোট ঘিরেও SIR-এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে যাঁদের নাম এখনও ‘বিবেচনাধীন’ বা Under Adjudication অবস…

বঙ্গ নির্বাচন
নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট: পশ্চিমবঙ্গ বিজেপিকে বেছে নিয়েছে, বিজয় তামিলনাড়ুতে ব্লকবাস্টার দিয়েছেন, কেরালায় কংগ্রেসের প্রত্যাবর্তন
বিধানসভা নির্বাচন ২০২৬-এ তামিলনাড়ুতে অভিনেতা বিজয়-এর দল TVK বড় জয়ের পথে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপি বিপুল আসনে এগিয়ে থেকে রাজনৈতিক পরিবর…

বঙ্গ নির্বাচন
Dilip Ghosh: 'এখন উনি একা হয়ে গিয়েছেন', মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬-এর ভোট গণনার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, তৃ…

বঙ্গ নির্বাচন
পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৬ লাইভ আপডেট: বাংলায় ইতিহাস গড়তে চলেছে বিজেপি, বড় পরাজয়ের মুখে তৃণমূল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিজেপি ইতিহাস গড়ার পথে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলছে। ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস কঠিন চ্যালেঞ্জের…

বঙ্গ নির্বাচন
“সূর্যাস্তের পর আমরা জিতব”: কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়-এর
পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬-এর ভোট গণনায় দুপুর পর্যন্ত বিজেপির পক্ষে ট্রেন্ড থাকলেও, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দে…

বঙ্গ নির্বাচন
আজ কোনও বিজয় মিছিল নয়: কঠোর নির্দেশ নির্বাচন কমিশন-এর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণার দিনে কোনও বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকার…
